আপনার সন্তুষ্টি আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা সর্বদা খাঁটি ও মানসম্মত গুড় সরবরাহ করার চেষ্টা করি। তবুও কোনো কারণে আপনি পণ্য নিয়ে সন্তুষ্ট না হলে আমাদের রিফান্ড নীতিমালা নিচে দেওয়া হলো—
আপনি যেসমস্ত ক্ষেত্রে রিফান্ড পাবেন—
পণ্য নষ্ট বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে
ভুল পণ্য ডেলিভারি হলে
পণ্যের মান বর্ণনার সাথে না মিললে
➡️ এ ধরনের ক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন। ছবি বা ভিডিও প্রদান করলে সমস্যা যাচাই দ্রুত করা হবে।
নিম্নোক্ত পরিস্থিতিতে রিফান্ড দেওয়া হবে না—
ব্যক্তিগত পছন্দ বা স্বাদের কারণ
ডেলিভারি গ্রহণের পর দীর্ঘ সময় পার হলে
পণ্য খোলা, ব্যবহার করা বা ক্ষতিগ্রস্ত করা হলে
ভুল ঠিকানা বা ফোন নাম্বারের কারণে ডেলিভারি ব্যর্থ হলে
সমস্যার প্রমাণসহ (ছবি/ভিডিও) আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করুন।
যাচাইয়ের পর ২–৫ কর্মদিবসের মধ্যে রিফান্ড প্রসেস করা হবে।
রিফান্ড বিকাশ/নগদ/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে।
যদি রিফান্ডের বদলে নতুন পণ্য নিতে চান, আমরা ফ্রি রিপ্লেসমেন্ট এর ব্যবস্থা করবো (যদি সমস্যা আমাদের পক্ষ থেকে হয়)।
অর্ডার প্লেস করার ১ ঘণ্টার মধ্যে বাতিল করা যাবে।
পণ্য প্রস্তুত/প্যাকেজিং শুরু হয়ে গেলে বাতিল করা যাবে না।
যে কোনো রিফান্ড বা ক্লেইমের জন্য যোগাযোগ করুন—
📞 হেল্পলাইন: 017xxx-xxxxxx
🌐 ওয়েবসাইট: gurbari.com
📩 ইমেইল: support@gurbari.com